চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
চৌহালীতে নজরুলের জীবন ও দর্শন নিয়ে আলোচনা অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সাহিত্য ও জীবনদর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এ লক্ষ্যে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নানামুখী সৃজনশীল কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
গত রবিবার (২ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় কবির বর্ণাঢ্য জীবন ও দর্শন তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল আমিন, চৌহালী থানার ওসি (তদন্ত) মো. তরিকুল ইসলাম, বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহ আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মুন্নাফ খান এবং সমাজসেবা কর্মকর্তা মো. মামুনুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন—পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা সুলতানা রুমি, নির্বাচন কর্মকর্তা মো. আবদুল বাতেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেকমত আলী, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলী জিন্নাহ, চৌহালী প্রেসক্লাবের সভাপতি মো. ইদ্রিস আলী, সাবেক সভাপতি মাহমুদুল হাসানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় সুধীজন।
পিডিএস/এমএইউ









































