ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
ভোলাহাটে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থায় ফ্যান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় ভোলাহাট উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. মু. মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে অসহায় ও দুস্থ নারীদের মাঝে ১৬টি সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের প্রতিনিধিদের হাতে ৪৬টি ফ্যান তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, উপজেলা এলজিইডির ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. আছাবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. ফাহাদ আলী, ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. শামশুজ্জামান আলকেস, নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী এবং উপজেলা বাইতুলমাল সম্পাদক ক্বারী মাওলানা মো. আলাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও উপকারভোগীরা।
এর আগে উপজেলার মেডিকেল মোড় এলাকায় ভোলাহাট ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানকে এক সংবর্ধনা দেওয়া হয়।
পিডিএস/এমএইউ









































