আমরা চাই না নতুন করে দানব তৈরি হোক: টিআইবি

জাতীয় মানবাধিকার কমিশন আইনের সুপারিশ বাস্তাবায়ন না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ট্যান্সটারেন্সি ইন্টারন্যাশনজল বাংলাদেশ (টিআইবি)।
বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যলয়ে জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬ (খসড়া) পর্যআলোচনা ও সুপারিশ উপলক্ষে এক উমুক্ত আলোচনা সভায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ হুঁশিয়ারি দেন।
ইফতেখারুজ্জামান বলেন, সরকার মানবাধিকার কমিশন আইনের যে খসড়া করেছে তাতে অসঙ্গতি রয়েছে। নাগরিক সমাজের পক্ষ থেকে যে সুপারিশ করা হয়েছে সেগুলো বাস্তবায়ন না হলে দেশে আবার মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা উঠবে। আমরা চাই না নতুন করে ফ্যাঙ্কেইস্টাইনের মত কোনো দানব তৈরি হোক।
তিনি বলেন, সরকারের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের অঙ্গিকার রয়েছে। জুলাই সনদ বাস্তবায়েন প্রতি অঙ্গিকার রয়েছে। আমরা আশা করি মানবাধিকার আইনের নাগরিক সমাজের পক্ষ থেকে যে সুপারিশ করা হয়েছে তা তারা বাস্তবায়ন করবে। উন্মুক্ত আলোচনা সভায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
পিডিএস/এমএইউ









































