reporterঅনলাইন ডেস্ক
  ৩ ঘণ্টা আগে

বিশ্ববাজারে আরো কমলো তেলের দাম

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে ইঙ্গিত পাওয়ার পর আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কমে যায়। আর এর প্রভাবে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম নেমে এসেছে গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে।

সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্কের উন্নতি নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে ইতিবাচক মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৩৮ ডলার বা ১ দশমিক ৮৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭১ দশমিক ৫৭ ডলারে নেমেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১ দশমিক ৩২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৮ দশমিক ৫৮ ডলারে দাঁড়িয়েছে। উভয় সূচকই মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে লেনদেন শেষ করেছে।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা যথাক্রমে ‘খুব ভালো’ এবং ‘অত্যন্ত ভালো’ এগোচ্ছে।

এদিকে রয়টার্সের পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার তেলের দাম ১ শতাংশের বেশি কমে মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। কাতারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের পর সরবরাহ নিয়ে বাজারের উদ্বেগ কমে যায়।

স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, কাতারে চলমান আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। ফলে তেলের দাম আরও নিচে নেমেছে। দাম আরও কমার সম্ভাবনাও রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়