পাবনা প্রতিনিধি

  ৩ ঘণ্টা আগে

পাবনায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

পাবনায় এসএসসি, এইচএসসি ও স্নাতক পর্যায়ে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার বিকেল ৪টায় জেলা পরিষদের আব্দুর রশিদ হলে এক আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা, এবি গ্রুপের স্বত্বাধিকারী আবুল হাসান রিয়ন, বিএনপি নেতা নুর মোহাম্মদ মাসুম বগা, রেহানুল ইসলাম বুলাল, মন্জুরুল ইসলাম আগা, হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ। পরে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে এককালীন বৃত্তির টাকা বিতরণ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়