নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

  ৭ ঘণ্টা আগে

প্রতিবেশী দুপক্ষের মারপিটে গৃহবধূসহ আহত ৩

বগুড়ার নন্দীগ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতিবেশী দুপক্ষের মারপিটের ঘটনা ঘটেছে। হত্যাচেষ্টার লিখিত অভিযোগ পেলেও তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মারপিটে আহত হয়েছেন গৃহবধূসহ উভয়পক্ষের তিনজন। একজনকে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে গেছে। গতকাল শনিবার বিকেলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, শুক্রবার সকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের মারিয়া গ্রামে প্রতিবেশী দুপক্ষের মধ্যে মারপিট হয়। আহত গৃহবধূ মিনারা খাতুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি মাথা ও নাকে আঘাত পেয়েছেন বলে জানিয়েছে স্বজনরা। এক পক্ষের অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, ছাগল মারাকে কেন্দ্র করে প্রতিবেশী দুপক্ষের পূর্ব বিরোধ চলছিল। নাসির উদ্দিনের পরিবারের লোকজনের সঙ্গে বাকবিতন্ডার সময় মারামারি হয়। দুপক্ষের মারপিটে আহত হন গৃহবধূ মিনারা খাতুন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৃহবধূকে হত্যা চেষ্টার অভিযোগ এনে থানা পুলিশের শরণাপন্ন হয়েছেন তার স্বামী মোয়াজ্জেম হোসেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়