শালিখা (মাগুরা) প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

লোকালয়ে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না

সংস্কৃতিমন্ত্রী

বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, আমাদের সরকার মাত্র তিন মাস হয়েছে সরকার গঠন করছে এরই মধ্যে সরকার নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছেন যার অনেকটা বাস্তবায়ন হওয়ার পথে আবার অনেকটা হচ্ছে। এরই মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে খাল খনন, নদী খনন, বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে যার অধিকাংশ গ্রামকেন্দ্রিক। কারণ আমরা বিশ্বাস করি কৃষক বাঁচলে, গ্রাম বাঁচবে এবং গ্রাম বাঁচলে দেশ বাচবে। কারণ এদেশের বৃহৎ একটি অংশ গ্রামে বাস করে। গ্রামের সাধারণ মানুষ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব। মনে রাখবেন লোকালয়ে আগুন লাগলে, দেবালয় রক্ষা পায় না। গতকাল শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে ঢেউটিন, গৃহমঞ্জুরি (চেক), জিআর (চাল) ও জিআর নগদ টাকা (চেক) বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আমাদের সরকার দুর্নীতির ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন সুতরাং আমিও কোনো দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দিব না।

এমনকি কেউ যদি আমার নাম ভাঙ্গিয়ে দুর্নীতি করতে চায় তাকেও আমি ছাড় দিব না। আমাদের যুবসমাজকে মাদক ও দুর্নীতির হাত থেকে রক্ষা করতে হবে। তাদেরকে খেলাধুলো ও সংস্কৃতির চর্চার সুযোগ করে দিতে হবে।

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, শালিখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান, শালিখা থানা অফিসার ইনচার্জ আশিকুর রহমান, মাগুরা জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুজাফফর হোসেন টুকু প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়