শালিখা (মাগুরা) প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

অনিল হাজারিকা পেলেন আর্থিক সহায়তা

সহস্রাধিক আঞ্চলিক গানের স্রষ্টা গুণী শিল্পী অনিল হাজারিকার হাতে সংস্কৃতি মন্ত্রণালয়ের শিল্প কলা শাখা থেকে ৩ লাখ টাকার অনুদানের চেক তুলে দিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। গতকাল শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে ঢেউটিন, গৃহমঞ্জুরী (চেক), জিআর (চাল) ও জিআর নগদ টাকা (চেক) বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এ অনুদানের চেক তুলে তিনি।

এর আগে ‘অনিল হাজারিকার জীবনে এখন বেদনার সুর’ শিরোনামে প্রতিদিনের সংবাদে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদটি আমলে নিয়ে গতকাল তার হাতে এ অনুদানের চেক তুলে দেন সংস্কৃতিমন্ত্রী। এ সময় নিতাই রায় চৌধুরী বলেন, ‘আমাদের সরকার অসহায় মানুষের জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। আমরা ছিন্নমূল, অসহায়, হতদরিদ্র মানুষের সহায়তার জন্য অঙ্গীকারাবদ্ধ।’ তিনি বলেন, আমাদের সরকার দুর্নীতির ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন সুতরাং আমিও কোনো দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেব না। এমনকি কেউ যদি আমার নাম ভাঙিয়ে দুর্নীতি করতে চায়, তাকেও আমি ছাড় দেব না। আমাদের যুব সমাজকে মাদক ও দুর্নীতির হাত থেকে রক্ষা করতে হবে। তাদের খেলাধুলো ও সংস্কৃতিচর্চার সুযোগ করে দিতে হবে।’

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা সহকারী কমিশনার ভূমি) এম সাব্বির হাসান, শালিখা থানার ওসি আশিকুর রহমান, মাগুরা জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুজাফফর হোসেন টুকু প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়