নিজস্ব প্রতিবেদক
৮ ঘণ্টা আগে
রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

রাজধানীর রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশ।
গতকাল শুক্রবার রামপুরা টিভি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ওসি আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলিবিদ্ধ পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, পলাশ দীর্ঘ ২৫ বছর কারাদণ্ড ভোগ করে কিছুদিন আগেই কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এর আগে গত এপ্রিলে রাজধানীর নিউমার্কেট এলাকায় প্রকাশ্যে গুলি চালিয়ে হত?্যা করা হয় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাইম আহমেদ টিটনকে।
২০ বছর জেল খাটার পর জামিনে মুক্তি পাওয়ার ২০ মাসের মাথায় খুন হন তিনি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন





































