নিজস্ব প্রতিবেদক

  ৪ ঘণ্টা আগে

দোকানপাট খোলা রাখার সময় বাড়ল

দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট আজ ১২ জুন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এ সময়সূচি দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্যমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও প্রযোজ্য হবে। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। এতে বলা হয়, আগে দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ ১২ জুন থেকে রাত ৯টার মধ্যেই কার্যক্রম শেষ করতে হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে। নির্দেশনায় আরো বলা হয়েছে, সব বিনোদনকেন্দ্রও রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে চলমান বা আয়োজিত মেলা, বাণিজ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৯টার মধ্যে শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়