নিজস্ব প্রতিবেদক

  ৯ ঘণ্টা আগে

নেত্রকোনা জেলা

মে মাসে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন শেখ তৌফিকুল আমিন

নেত্রকোনা জেলা পুলিশের মে মাসের মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন নেত্রকোনা মডেল থানার এসআই শেখ তৌফিকুল আমিন। পেশাগত দায়িত্ব পালন, কর্মদক্ষতা, আইনশৃঙ্খলা রক্ষায় অবদান এবং সার্বিক কার্যক্রমের ভিত্তিতে তাকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়।

এ উপলক্ষে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম তাকে অভিনন্দন জানান। এক শুভেচ্ছা বার্তায় পুলিশ সুপার বলেন, শেখ তৌফিকুল আমিন, এসআই (নিরাপত্তা), নেত্রকোনা মডেল থানা, নেত্রকোনা মে মাসে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন। আপনার এ কর্মদক্ষতা পুলিশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে বলে প্রত্যাশা করি।

পুলিশ সুপারের এ স্বীকৃতিতে সহকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দায়িত্বশীল ও পেশাদারত্বপূর্ণ কর্মকাণ্ডের মাধ্যমে ভবিষ্যতেও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এসআই শেখ তৌফিকুল আমিন এতে খুশি হয়েছেন বলে জানান। আগামীতে আরো দায়িত্ব সহকারে কাজ করবেন বলে জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়