মানিক মিয়া দেশকে সঠিক পথ দেখাতেন : আবদুস সালাম

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মানিক মিয়া পরিষদ এক আলোচনা সভার আয়োজন করে। গত ৫ জুন শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে এ আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন মানিক মিয়া পরিষদের সভাপতি এম এ জলিল। প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, সাংবাদিক মানিক মিয়া ছিলেন সাহসি, তার লেখায় দেশ ও রাজনীতিবিদদের সঠিক পথে চলার নির্দেশনা থাকত।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী গৌরাঙ্গ চন্দ্র কর, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী, দৈনিক মুক্ত খবরের যুগ্ম সম্পাদক কাজী ফারুক, সহকারী সম্পাদক আব্দুল গণি, ন্যাপ ভাসানীর নেতা তোফাজ্জল হোসেন বানু, জনতা সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ বাদশা উদ্দিন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ভূঁইয়া, কবি ও নারী নেত্রী এলিজা রহমান ও মাওলানা তালেবুর রহমান।
আব্দুস সালাম বলেন, জাতির পথপ্রদর্শক হিসেবে কাজ করে গেছেন তফাজ্জল হোসেন মানিক মিয়া। তিনি স্বাধীন বাংলাদেশের পথপ্রদর্শক ও বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। আসুন আমরা মানিক মিয়ার সাহসিকতাকে ধারণ করে বাংলাদেশকে বৈষম্যহীন গণতান্ত্রিক আইনের শাসনের দেশ হিসেবে গঠন করি। রাজনীতিতে আদর্শের পার্থক্য থাকবে কিন্তু দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তবেই দেশ হবে উন্নত ও সমৃদ্ধ । সংবাদ বিজ্ঞপ্তি।
বীর মুক্তিযোদ্ধা অ্যাভোকেট সুব্রত চৌধুরী বলেন, ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পতন হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে বর্তমানে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তার কাছে আমাদের আশা-আকাঙ্ক্ষা ছিল তিনি বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে দেশ পরিচালনা করবেন। কিন্তু প্রধানমন্ত্রীর কাজে এর প্রতিফলন দেখছি না। সংবাদ বিজ্ঞপ্তি।
"







































