গাজীপুর প্রতিনিধি

  ৯ ঘণ্টা আগে

ব্রিতে আমন মৌসুমের ব্রিডার বীজ বিতরণ উদ্বোধন

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) আমন-২০২৬ মওসুমের ব্রিডার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার ব্রির গবেষণা বিভাগের পরিচালক ড. মো. রফিকুল ইসলাম এবং প্রশাসন ও সাধারণ পরিচর্যা বিভাগের পরিচালক ড. আমিনুল ইসলাম উপস্থিত থেকে বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

ব্রির বীজ বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মীর শরফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং একই বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইবনে সৈয়দ মো. হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈলবীজ বিভাগের পরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির, ব্রির বোর্ড অব ম্যানেজমেন্টের সদস্য মো. গোলাম সোবাহানী এবং ব্রি বিজ্ঞানী সমিতির সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, আমন মওসুমের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)সহ মোট ৪৬৫ জন বীজ ডিলারের মাঝে ৯৭ টন ব্রিডার বীজ বিতরণ করবে। এরই মধ্যে বিএডিসিকে ৪২ টন ব্রিডার বীজ দেওয়া হয়েছে। বাকি ৫৫ টন ব্রিডার বীজ ৪৬৪ জন বেসরকারি খাতের বীজ ডিলারের মাঝে বিতরণ কর্রা হবে। এসব বীজ থেকে তারা আমন মওসুমে ভিত্তি বীজ উৎপাদন করবে। ব্রির ব্রিডার বীজ বিতরণ কার্যক্রম চলবে আগামী ১৫ জুন পর্যন্ত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়