চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ০৯ জুন, ২০২৬

চুয়াডাঙ্গা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চুয়াডাঙ্গা জেলা কারাগার পরিদর্শন করছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। গতকাল সোমবার দুপুরে কারাগার পরিদর্শন করে তিনি সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন, খাদ্য ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক লুৎফুন নাহার কারাবন্দিদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং প্রতিকারযোগ্য বিষয়সমূহ দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এ সময় জেলা প্রশাসক লুৎফুন নাহার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, কারাগারসমূহ শুধু বন্দিশালা না থেকে প্রকৃত অর্থে সংশোধনাগার হিসেবে গড়ে উঠবে। যেখানে বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের সুযোগ আরো সম্প্রসারিত হবে। পরিদর্শনের সময় তিনি জেলা কারাগারে অনুষ্ঠিত বিভিন্ন মাসিক ও ত্রৈমাসিক কমিটির কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এছাড়া কারাগারের বিভিন্ন রেজিস্ট্রার ও নথিপত্র যাচাই করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, কারাগারের প্রশাসনিক কার্যক্রম আরো কার্যকর ও স্বচ্ছ রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মির্জা শহিদুল ইসলাম, জেলার মনির হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়