চুয়াডাঙ্গা প্রতিনিধি
জীবননগরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

চুয়াডাঙ্গার জীবননগরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ি’ প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এ উপলক্ষে প্রথমে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা, জীবননগর থানার পরিদর্শক ( অপারেশন ও তদন্ত) আতিয়ার রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এসময় তারা আরও বলেন, ধূমপান ও তামাকজাত পণ্য মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এটি ক্যান্সার, হৃদরোগসহ নানা জটিল রোগের অন্যতম কারণ। পাশাপাশি তামাক চাষের ফলে পরিবেশ ও অর্থনীতির ওপর বিরূপ প্রভাবের বিষয়টিও তুলে ধরা হয়।









































