পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
পীরগঞ্জে খাল খননের দুই ধারে ৭ হাজার বৃক্ষরোপণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ পুণ্য খাল খননের দুই ধারে ৭ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা পুণ্য খাল খননের দুই ধারে এই গাছের রোপণ হয়।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মরত শ্রমিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, খাল পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পানি প্রবাহ স্বাভাবিক হবে। একই সঙ্গে খালের দুই ধারে ৭ হাজার গাছ রোপণের মাধ্যমে পরিবেশের উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। পর্যায় ক্রমে ৭ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে।
পিডিএস/এমএইউ









































