ঠাকুরগাঁও প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় জিংক ধানের সম্প্রসারণে মতবিনিময়

ছবি : প্রতিদিনের সংবাদ

পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং জিংকসমৃদ্ধ ধান ও গমের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নীতি নির্ধারক ও প্রকল্প অংশীদারদের নিয়ে এক মতবিনিময় সভা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন ) দুপুরে হারভেস্টপ্লাস বাংলাদেশের বাস্তবায়নে ‘রিয়েক্টস-ইন’ প্রকল্পের আওতায় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সেমিনার কক্ষে এ সভার আয়োজন করে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), রংপুরের সায়েন্টিফিক অফিসার কৃষিবিদ মো. মাসুদ রানা, পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হাসান, হারভেস্টপ্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মো. শাহিনুল কবির, ইএসডিও’র রিয়েক্টস-ইন প্রকল্পের ফোকাল পারসন কৃষিবিদ মো. আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান ও মো. আবু তালহা (শিশির)। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ধান-চাল ব্যবসায়ী এবং প্রকল্পের অংশীদাররা সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের অভাবজনিত স্বাস্থ্যঝুঁকি এবং এ ঘাটতি পূরণের কার্যকর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জিংকসমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, উৎপাদন প্রযুক্তি এবং মাঠ পর্যায়ে এর সম্প্রসারণ কৌশল তুলে ধরা হয়।

আলোচনায় বক্তারা বলেন, অপুষ্টি দূরীকরণে জিংকসমৃদ্ধ খাদ্যশস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই কৃষক পর্যায়ে এর উৎপাদন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভা শেষে অংশগ্রহণকারীরা জিংকসমৃদ্ধ ধান ও গম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়