১ ঘণ্টা আগে
অবৈধ গ্যাস সংযোগে চুন কারখানা পরিচালনা, মালিকের ১০ দিনের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত একটি চুন কারখানায় অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১১ জুন) আঞ্চলিক বিক্রয় বিভাগ সোনারগাঁও -এর আওতাধীন এলাকায় অবৈধভাবে স্থাপিত গ্যাস লাইন/গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরনের জন্য এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে সোনারগাঁও জাদুঘর সংলগ্ন ইছাপাড়া এলাকার অবৈধ চুন কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করে রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরির অপরাধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ এর ১২(১) ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট কর্তৃক জমি ও চুনকারখানার মালিক মো. আবু বক্কর (২৬), পিতা: আনোয়ার হোসেন'কে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































