reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

১৮তম বিইউপি দিবস উদযাপন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার (১১ জুন) ১৮তম বিইউপি দিবস উদযাপন করেছে। এ বছর বিশ্ববিদ্যালয়টি ১৮ বছর পূর্ণ করে ১৯তম বছরে পদার্পণ করে।

দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও পালন করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে বিইউপি লেকে মাছ অবমুক্ত করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি অংশগ্রহণ করেন।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশ নেন। দিনব্যাপী আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে সবাই উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সামরিক ও বেসামরিক শিক্ষার সমন্বয়ে পেশাগত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়