গাইবান্ধা প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

গাইবান্ধায় সামাজিক সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা  রক্ষার্থে বিশেষ সভা

গাইবান্ধা জেলার সামাজিক সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় ভার্চুয়ালী যুক্ত হন, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিকসহ জেলার অন্যান্য আসনের সংসদ সদস্যবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন নবী টিটুল, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতিবৃন্দ ও হিন্দু ধর্মীয় নেতারা।

ঘন্টাব্যাপী সভায় জেলার পলাশবাড়ী উপজেলায় রামমন্দির নির্মাণ নিয়ে সর্বসাধারণের মাঝে যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়ে যাতে কোনো প্রকার অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া বিষয়ে আলোচনা করা হয় ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়