reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

খুলনা সিটি মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।

খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে ফায়ার ফাইটার সান ছাবিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা আগুন লাগার পর আতঙ্কিত হয়ে বাইরে ছুটে আসছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়