১ ঘণ্টা আগে
কড়াইল জামাইবাজার এরশাদ মাঠ সংলগ্ন এলাকায় ঢাকা ওয়াসা কর্তৃক স্থাপিত গভীর নলকূপ উদ্বোধন

কড়াইল জামাইবাজার এরশাদ মাঠ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (১১ জুন) ঢাকা ওয়াসা কর্তৃক স্থাপিত গভীর নলকূপ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহামান সানি।
অন্যদের মধ্যে প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (জরুরি পানি সরবরাহ প্রকল্প ও পানি পূঃ ও উঃ সার্কেল ) আব্দুল মজিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মডস সার্কেল-১) মো. ফিরোজ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মডস সার্কেল-২) মো. শাহ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আলোচ্য গভীর নলকূপ থেকে প্রতি মিনিটে ২৪০০ লিটার পানি উত্তোলিত হবে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































