reporterঅনলাইন ডেস্ক
  ২ ঘণ্টা আগে

বাতাসের মান নিয়ে সমস্যা, লকডাউন পেন্টাগনে 

বাতাসের মান নিয়ে সমস্যা ধরায় লকডাউন ঘোষণা করা হয়েছে পেন্টাগনে। ভেতরে কয়েকটি ফ্লোর ও করিডর বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি এলাকা থেকেও লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। খবর সিএনএনর।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বৃহস্পতিবার(১১ জুন) বলেছেন, পেন্টাগনের ভেতরের ব্যবস্থায় ‘বাতাসের মান নিয়ে একটি সমস্যা ধরা পড়েছে। বিষয়টির গুরুত্ব নির্ধারণ না হওয়া পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আর্লিংটন কাউন্টি ফায়ার কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছে, পেন্টাগনে বিপজ্জনক পদার্থের ঘটনায় ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে কাজ করছে।

এক ইমেইল বার্তায় শন পারনেল বললেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থান ধরে রাখার নির্দেশনাসহ নিয়মিত সুরক্ষা প্রোটোকল কার্যকর করেছে বিভাগটি। পরিস্থিতি মোকাবিলায় সহায়তার জন্য প্রস্তুত রয়েছে জরুরি সাড়া প্রদানকারী দলগুলো।’

সিএনএন জানিয়েছে, পেন্টাগনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত এবং কয়েকটি করিডর বন্ধ করে দেওয়া হয়েছে।

পাঁচ কোণবিশিষ্ট পেন্টাগন ভবনটি বিশ্বের সবচেয়ে বড় দাপ্তরিক ভবনগুলোর একটি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার হামলায় ভবনটি আঘাতপ্রাপ্ত হয়েছিল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়