নিজস্ব প্রতিবেদক

  ৭ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশপ্রেম অতুলনীয়

এম এ জলিল

দেশ গড়ার জন্য খাল কাটা, প্রতি পরিবারকে কার্ড দেওয়া, কৃষকদের কৃষি কার্ড ও পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ এবং জাসদ-শাজাহান সিরাজ যৌথভাবে এক সমাবেশের আয়োজন করে। গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাব চত্বরে এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল। বক্তব্য দেন জাসদ শাজাহান সিরাজের শেখ বাদশাহ উদ্দিন মিন্টু, বরিশাল বিভাগ সমিতির আ.স.ম মোস্তফা কামাল, সদস্য মুকিম হক, কবি ও নারী নেত্রী এলিজা রহমান, জাতীয় গণতান্ত্রিক লীগের সদস্য মো. শামিম হোসেন, সাংবাদিক সুমন মিয়াসহ অন্যরা। তিনি বলেন, তারেক রহমানের দেশপ্রেম অতুলনীয়। যা তার কর্মসূচি থেকে বোঝা যায়।

এম এ জলিল বলেন, আমাদের রাষ্ট্রকে কল্যাণকর আধুনিক বাংলাদেশ করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান যুগান্তকারী কয়েকটি কর্মসূচি গ্রহণ করেছেন। সেগুলো হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি কার্ড, পদ্মা ব্যারেজসহ বিভিন্ন গণকল্যাণকর কর্মসূচি। এ জন্য তাকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এছাড়া এ সমাবেশে বক্তারা বলেন, দেশের আলো, বাতাস, মাটি-পানি, নদী-নালা, খাল-বিলকে পলিথিন রাবার পয়ঃবর্জ্যমুক্ত করা দরকার। অন্ধ ও পঙ্গু প্রতিবন্ধীদের পুনর্বাসনের লক্ষ্যে বাজেট বরাদ্দ চেয়েছেন বক্তারা। এই দুই পার্টির নেতারা প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে বলেন, বেকারদের কাজ দিন, উদ্যোক্তা বানান তাতে দেশ হবে স্বয়ংসম্পূর্ণ। ’২৪-এ বৈষম্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে আন্দোলন হয়েছে। তাই নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা ও দেশে কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলে গরিব-দুঃখীর মুখে হাসি ফোটাতে হবে। সমাজের সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও ন্যায্য হিস্যার স্বীকৃতি দিতে হবে। নারী অধিকার ও ক্ষমতায়নের বিরুদ্ধবাদী সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলা করতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়