গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
৪ ঘণ্টা আগে
গোমস্তাপুরে ভারতীয় নেশা জাতীয় সিরাপ ও ট্রলি জব্দ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২৮৩ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ ও মালবাহী পাওয়ার টিলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রবিবার সকাল ৯টার দিকে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ থেকে মালিকবিহীন অবস্থায় এগুলো জব্দ করা হয়। ১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন






































