reporterঅনলাইন ডেস্ক
  ৫ ঘণ্টা আগে

সংক্ষিপ্ত সংবাদ

কৃষি প্রণোদনা

তাড়াশ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে শাকসবজির আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষকদের মাঝে সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আয়নুল হক। ইউএনও নুসরাত জাহানের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, থানার ওসি হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী, সাধারণ সম্পাদক এটিএম আমিনুর রহমান টুটুল, তাড়াশ পৌর বিএনপির সদস্যসচিব আব্দুল বারিক খন্দকার, উপজেলা যুবদলের আহ্বায়ক এফ এম শাহ্ আলম ফকির, ছাত্রদলের সদস্যসচিব শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কলম বিরতি

মধুপুর প্রতিনিধি

বেতনভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারীদের স্বীকৃতির দাবিতে টাঙ্গাইলের ১২টি উপজেলার ২শটি শাখা ডাকঘরে কলমবিরতি কর্মসূচি পালন করা হচ্ছে। গতকাল মধুপুর, ধনবাড়ি, গোপালপুর, ঘাটাইল ও মধুপুর শাখা ডাকঘরের ইডি কর্মচারীরা এই কলম বিরতি পালন করেন। বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নিজাম ও গোলাম হোসেন মুকুল বলেন, শাখা ডাকঘর কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

বীজ-সার বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ এর মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। গতকাল জগন্নাথপুর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, ইউএনও ইসলাম উদ্দিন। স্বাগতম বক্তব্য দেন, কৃষি অফিসার কাউসার আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলার বিএনপি আহ্বায়ক আবু হুরায়রা ছাদ, যুগ্ম আহ্বায়ক এম এ মুকিত, যুগ্ম আহ্বায়ক আব্দুস সুবহান, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, যুগ্ম আহ্বায়ক সামছুল হক, কৃষক আলতাব আলী প্রমুখ।

বিদায় অনুষ্ঠান

কাজিপুর প্রতিনিধি

সংসদ সদস্য সেলিম রেজা বলেন, বেকারত্বের অভিশাপ দূর করতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। শনিবার কাজিপুরে সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন। সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কম্পিউটার বিভাগের ইনস্ট্রাক্টর শাহ মোহাম্মদ নুরুল আহসান। আরো বক্তব্য দেন অনুষ্ঠানের গেস্ট অব অনার ও কাজিপুর ইউএনও মোস্তাফিজুর রহমান, মাইক্রো ফাইবার লিমিটেডের ডিজিএম নাজির হোসাইন, কাজিপুর পৌর সভার সাবেক মেয়র আব্দুস সালাম প্রমুখ।

গ্রেপ্তার

কাউনিয়া প্রতিনিধি

কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে শনিবার রাতে স্থানীয় লোকজন উপজেলার হারাগাছ ইউনিয়নের ঠাকুরদাশ গ্রামে ইয়াবা ট্যাবলেট বেচা কেনার সময় দুই মাদক ব্যবসায়ীকে ৯ পিচ ইয়াবা সহ আটক করে জরুরী সেবা ৯৯৯ কল করে। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভ বিশ্ব গ্রামের ইনসার আলী পুত্র নাজির হোসেন (২০) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বুজরুক বোয়ালিয়া গ্রামের বাসিন্দা রাজা মিয়ার পুত্র শফিকুল ইসলাম (১৯) কে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আটক ২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়