বগুড়া প্রতিনিধি

  ৪ ঘণ্টা আগে

ফরম পূরণের টাকা আত্মসাৎ

মহাস্থান কলেজের কর্মচারী গ্রেপ্তার

বগুড়ায় এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে সাব্বির হোসেন শাওনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার ভোর ৪টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার বানাইল গ্রামে বোনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শিবগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান।

গ্রেপ্তার শাওন মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেটর (আউটসোর্সিং) হিসেবে কর্মরত। মামলা ও কলেজ সূত্রে জানা গেছে, মহাস্থান কলেজের ছয়জন এইচএসসি পরীক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণের কথা বলে জনপ্রতি চার হাজার ৫০০ টাকা করে মোট ২৭ হাজার টাকা নেন। পরবর্তীতে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে গিয়ে শিক্ষার্থীরা জানতে পারেন, তাদের নামে কোনো ফরম পূরণ করা হয়নি এবং প্রবেশপত্রও ইস্যু হয়নি। এতে তারা প্রতারণার শিকার হয়েছেন বলে নিশ্চিত হন।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের পর বগুড়া জেলা পুলিশের নির্দেশনায় তদন্ত শুরু হয়। তদন্তের একপর্যায়ে রবিবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানান,

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শাওন শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে ফরম পূরণ না করে আত্মসাতের বিষয়টি স্বীকার করেন।

আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়