জয়পুরহাট প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় নিহত-আহত
জয়পুরহাটে ২১ পরিবার পেল আর্থিক সহায়তা

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২১টি পরিবারের মাঝে ট্রাস্ট ফান্ড থেকে মোট ৭৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল শনিবার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী হতাহতদের পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে এ অর্থ সহায়তার চেক হস্তান্তর করেন।
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২১টি পরিবারের মাঝে ট্রাস্ট ফান্ড থেকে মোট ৭৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
শনিবার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী হতাহতদের পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে এ অর্থ সহায়তার চেক হস্তান্তর করেন।
এ সময় জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, বিআরটিএর পরিদর্শক রাম কৃষ্ণ পোদ্দারসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং সহায়তাপ্রাপ্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সড়ক পরিবহন আইনের আওতায় গঠিত ট্রাস্ট ফান্ড থেকে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা, গুরুতর আহতদের ৩ লাখ টাকা এবং আহতদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, সড়ক দুর্ঘটনায় যে ক্ষতি হয়, তা কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে সরকারের এ মানবিক উদ্যোগ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
"






































