মাগুরা প্রতিনিধি
মাগুরা জামায়াতের আমীরকে অব্যাহতি

সাংগঠনিক কারণে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এমবি বাকেরকে জেলা আমীরের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। গত শুক্রবার জেলা জামাতের সূরা সদস্যদের এক সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন এই ঘোষণা দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু। তিনি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক কোনো ত্রুটি হলে কেন্দ্রীয় কমিটি তদন্তের মাধ্যমে এ ধরনের ব্যবস্থা নেন। তার ক্ষেত্রে সেটি ঘটেছে, তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা আমীরের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং আমাকে দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত আমীরের দায়িত্ব।
এ বিষয়ে অধ্যাপক এমবি বাকের বলেন, শারীরিক অসুস্থতাজনিত চিকিৎসার প্রয়োজনে, আমি কেন্দ্রে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলাম। সেই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
"







































