বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

  ৭ ঘণ্টা আগে

কিশোর গ্যাং লিডার ছাব্বির গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচংয়ে অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাং বিকেজির লিডার মো. ছাব্বিরকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ। গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাকশীমুল ইউনিয়নের বাকশীমুল মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছাব্বির ওই এলাকার বাসিন্দা।

বুড়িচং থানার এসআই মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার ৭ নম্বর আসামি তিনি। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ‘বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার পলাতক আসামি ছাব্বিরকে আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়