কয়রা (খুলনা) প্রতিনিধি

  ৭ ঘণ্টা আগে

নিষিদ্ধ সময়ে মাছ শিকারে ৪ জেলেসহ দুই নৌকা আটক

সুন্দরবন কোবাদক স্টেশনের অধীন এলাকায় নিষিদ্ধ সময়ে মাছ শিকারের অপরাধে ৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ২টি নৌকা, মাছ শিকারের জালসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গতকাল শনিবার ভোর ৫টার দিকে সুন্দরবনের বাইনতলা খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান ও কোবাদক স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমান।

আটক ব্যক্তিরা হলেন- কয়রা উপজেলা গোলখালী গ্রামের তরিকুল সরদার, শরিফুল ইসলাম, ওসমান সরদার ও শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের আবদুল রহমান।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়