ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ৭ ঘণ্টা আগে

ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি আওতায় ঢাকার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে ধামরাই পৌরসভা চত্বর ও হাডির্ঞ্জ স্কুল মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন। ধামরাই উপজেলায় ৩০ হাজার ৮০০ গাছ রোপণ করা হবে বলে জানান তিনি।

ধামরাই পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক মো. আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, পৌর নির্বাহী কর্মকর্তা গোলাম নবীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়