জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে মাসব্যাপী হস্ত ও কুঠিরশিল্প মেলা

জয়পুরহাটে মাসব্যাপী হস্ত ও কুঠির শিল্প মেলা শুরু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় জেলা প্রেস ক্লাবের আয়োজনে শহরের কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে এ মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।
জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি শফিউল বারী রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মুনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুস সালাম, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সদর থানার ওসি শাহরিয়ার খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান মিঠু, মিজানুর রহমান টিটু, জেলা জাতীয় পার্টির সম্পাদক আ.স.ম মোক্তাদির তিতাস, মটর শ্রমিক ইউনিয়নের সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ।
"






































