মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

মিরসরাইয়ে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং ক্যাম্পিং

মিরসরাইয়ে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জুলাই) দিনব্যাপী উপজেলার হাইতকান্দিতে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভা-রী শাহ এমদাদীয়ার উদ্যোগে গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মাওলানা শাহ্ সূফি সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.)- এর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়।

ক্যাম্পিংয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট ও মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের সহযোগিতায় ৪০ ব্যাগ রক্ত সংগ্রহ ও ১২০ জনের ব্লাড গ্রুপিং করা হয়। সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর পৃষ্ঠপোষকতায় ও সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী সাবির্ক তত্ত্বাবধানে উক্ত ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের কোষাধ্যক্ষ ও সমন্বয়ক এ.এম. কামাল উদ্দীন, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ও সমন্বয়ক খায়রুল ইসলাম সুজন, মো: আবুল কাশেম সহ মিরসরাই উপজেলা কার্যকরী কমিটির সভাপতি মো: আমিনুর রহমান চৌধুরী হারুন, মো: জামশেদ উদ্দিন ভূঁইয়া সুমন, মো: রবিউল হোসেন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়