বাউফল ( পটুয়াখালী) প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

জাকাত ফাউন্ডেশনের উদ্যোগে বাউফলে ছাগল বিতরণ

পটুয়াখালীর বাউফল উপজেলায় জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বাউফল দক্ষিণ শাখার উদ্যোগে “যাকাতভিত্তিক স্বাবলম্বী কর্মসূচি–২০২৬” এর আওতায় ১১টি অসচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে ।

গতকাল শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের নগরের হাটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ছাগল তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

বিশিষ্ট ব্যবসায়ী সহিদুল ইসলাম এর সভাপতিত্বে এমপি মাসুদ বলেন, “যাকাত শুধু দান নয়; এটি ইসলামের একটি ফরজ বিধান এবং একটি কার্যকর মানবিক ও অর্থনৈতিক ব্যবস্থা। সমাজের বিত্তবানরা যদি সঠিকভাবে যাকাত আদায় করেন, তবে অসহায় ও দরিদ্র মানুষ স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে এবং বৈষম্যহীন, মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে, এতে উপকারভোগীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সকল বিত্তবান মানুষের প্রতি যথাযথভাবে যাকাত আদায়ের আহ্বান জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়