রুমাইয়া সুলতানা

  ২৫ মে, ২০২৬

ঈদের সাজ

ঈদুল আজহায় আপনার সাজ

ঈদ আমাদের অন্যতম ধর্মীয় উৎসব। বছরে দুবার বিশ্বের সব মুসলমান ঈদ উদযাপন করে। ঈদুল ফিতর ও ঈদুল আজহা। আর ক’দিন পরই ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। এবার বৃষ্টির স্নিগ্ধ পরশ ও ভ্যাপসা গরমে কোরবানির ঈদ উদযাপন করব আমরা, তাই সাজসজ্জা আর পোশাক-আশাকে থাকতে হবে স্বস্তির বিষয়। গরমে সাধারণত হালকা সতেজ সাজটাই আমরা প্রত্যাশা করে থাকি। কিন্তু এর মধ্যেও সাজে থাকে সামাজিক অবস্থানের প্রভাব। পোশাকের ধরন, প্রয়োজন, গায়ের রং সবকিছু বিবেচনা করেই সাজসজ্জা করতে হয়। কেননা সাজে নিজের ভালো লাগার বিষয়টি সবচেয়ে গুরুত্ব পেয়ে থাকে।

ঈদের দিন পরিচ্ছন্ন হওয়ার পর মুখের ত্বকে হালকা ময়েশ্চার ফাউন্ডেশন দেওয়া যেতে পারে স্কিনটোনের সঙ্গে ম্যাচ করে। ঈদের দিন আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব একে অপরের বাসায় যান ঈদ শুভেচ্ছা ও কোরবানির মাংস বিতরণের জন্য। তাই পরিপাটি ফ্রেশ লুক নিয়েই পুরো দিনটা কাটিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে। তাই যত্নসহকারে করুন বেজ মেকআপ। আপনার ঈদ-পোশাক যদি জমকালো হয়, তাহলে হালকা সাজও ডিমান্ড করবে ত্বকের গ্লসি ন্যাচারাল গর্জিয়াস লুক। সে ক্ষেত্রে মিনারেল মেকআপটাই করুন; যা ব্যবহার করাও সহজ হবে, পাশাপাশি ন্যাচারাল লুকটাও বজায় থাকবে। মনে রাখবেন, মেকআপের ভিত্তিই কিন্তু বেজ মেকআপ।

যাদের চোখে কাজল দেওয়ার অভ্যাস আছে, তারা পছন্দমতো কাজল এঁকে নিন চোখে। সকালে বা দিনের সাজে আইশ্যাডো ব্যবহার করতে চাইলে ব্রাউন শেডটাই ভালো হবে। হালকা এবং ন্যাচারাল লুকটাই রাখুন। লাইনার দেওয়ার ধরন কিন্তু অনেকটাই আপনার পারসোনালিটিকে রিপ্রেজেন্ট করে; তাই বুঝে নিখুঁতভাবে ব্যবহার করুন আইলাইনার। চোখের ধরন বুঝে লোয়ার ল্যাশ-লিডে দিতে পারেন হাফলিড লাইনার। ব্রাউন, ব্রোঞ্জ, কপার, ব্ল্যাক, টেরাকোটা, কোরাল শ্যাডের ব্যবহার করতে পারেন। চোখের কর্নারে শিমারিং শ্যাড। লোয়ার ও আপার ল্যাশে ঘন করে ২-৩ কোট মাশকারার প্রলেপ এবং লোয়ার লিডের ভেতর দিকে সাদা কাজলের ব্যবহার করুন, যা হালকা মেকআপেও আকর্ষণীয় লুক এনে দেয়। ফ্যাশনে ট্রেন্ডি আই মেকআপ আপনার ঈদ-সাজকে করবে ন্যাচারাল কিন্তু গর্জিয়াস।

যেহেতু ঈদ প্রচণ্ড গরমের মধ্যে, তাই ম্যাট বা ক্রিম বেজ লিপকালারই ভালো হবে। গ্লসি, শিমারিং লিপস্টিক এড়িয়ে চলাই ভালো হবে। লিপস্টিক দেওয়ার আগে লিপপেন্সিল দিয়ে ঠোঁটের শেপ এঁকে নিন। তারপর ব্রাশের সাহায্যে লিপ কালার লাগান। বর্তমানে অরেঞ্জ, পার্লিপিঙ্ক, হটপিঙ্ক ট্রেন্ডি লিপ কালার। এ ছাড়া ডার্ক বা কালারফুল করতে চাইলে রেড, পারপেল, চকোলেট, মেরুন দেওয়া যেতে পারে; তবে অবশ্যই ঈদের সাজ পোশাকের সঙ্গে কতটুকু মানাবে, তা বুঝেই ব্যবহার করুন।

সাজসজ্জায় চুলের সাজ খুবই গুরুত্বপূর্ণ। চুলের সাজের ক্ষেত্রে বোঝা প্রয়োজন পোশাকের সঙ্গে কীভাবে চুল বাঁধলে মানাবে। ঈদের দিন বিউটি সেলুনগুলো বন্ধ থাকে; তাই এই দিনের বিশেষ স্টাইলটি নিজেকেই নিতে হয়। বর্তমানে ট্রেন্ডি মেসিবান, ফিশটেল যা বিভিন্ন স্টাইলে করা যায় এবং মোটামুটি সব ধরনের পোশাকের সঙ্গেই মানিয়ে যায়। এ ছাড়া আয়রন, ব্লোড্রাই করে চুল ছাড়াও রাখতে পারে। কেননা ছেড়ে রাখা চুল যুগ যুগ ধরে পুরো বিশ্বে গ্রহণযোগ্যতা পেয়ে আসছে। তবে যে স্টাইলই করুন না কেন অবশ্যই চুল আগে ভালোভাবে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করুন এবং কন্ডিশনার করুন। পরিশেষে বলতে চাই, অনাবিল আনন্দের কাটুক আপনার ঈদ পরিবারের সঙ্গে- বন্ধুবান্ধবের সঙ্গে, আত্মীয়স্বজনের সঙ্গে আর প্রিয় মানুষটির সঙ্গে তো বটেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়