reporterঅনলাইন ডেস্ক
  ২৯ মার্চ, ২০২৫

শাকিলা নাছরিন পাপিয়া

কর্তন

অনেক তো হলো।

এবার না হয় রুদ্র রোষে ঘুরে দাঁড়াও।

আচমকা তীব্র ভয় থেকে মেরুদন্ড সোজা করে,

গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াও।

দুচোখে অগ্নি জ্বেলে,

অট্টহাসিতে চারদিক কাঁপিয়ে

রক্তাক্ত সদ্য কর্তন করা শিশ্ন হাতে

দাঁড়াও কোলাহলময় রাজপথে।

বিশ্বকে অবাক করে

বিশ্বাসঘাতক প্রেমিকের শরীর খুঁচিয়ে খুঁচিয়ে

ক্ষত বিক্ষত করে

উল্লাসে নৃত্য কর মেয়ে।

ভালোবাসার জন্য অপদার্থের কাছে কিসের মিনতি?

হৃদয় নয়,

পুং লিঙ্গের আস্ফালন নির্মূলের অহংকারে

শৈল্পিক ভঙ্গিতে শিখে নাও কর্তন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়