reporterঅনলাইন ডেস্ক
  ২৯ মার্চ, ২০২৫

ফাহমিদা ইয়াসমিন

আলাদা জীবন

আজ অথবা কাল, অথবা আরো একটু পর

তুমি ও আমি সম্মুখে ধোঁয়া উড়াব

আমাদের গুপ্ত কথাগুলো পাতার মতো ঝরবে

আমাদের চাহনি ডাঙায় ওঠা মাছের মতো লাফাবে

আমরা তুমুল আলোচনা করে কাছাকাছি থাকতে

অঙ্গীকার করব, অঙ্গিকার বাঁধব...

অথচ আজ অথবা কাল, আমরা আলাদা হবোই হবো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়