২৯ মার্চ, ২০২৫
সৈয়দ নূরুল আলম
চাঁদকে ছুঁতে চেয়ে

চাঁদকে ছুঁতে খুব কাছে গিয়ে
বারবার ফিরে এসেছি।
ছুঁলে সব সৌন্দর্য যদি ঝরে যায়
মিথ্যে হয়ে যায় যদি কবির সব প্রত্যাশা।
দেখা নারীকে যদি চাঁদ ভাবি
ভাবি কেমন করে সে শাড়ি পরে
কেমন করে হাটে
কতটা রূপবতী হলে চাঁদের সাথে অনুমিত হবে।
কাউকে-ই ছুঁয়া হয় না,
দেখা হয় না, না চাঁদ, না নারী।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































