২৯ মার্চ, ২০২৫
ইলিয়াস ফারুকী
স্বাধীনতা অজস্র রক্তের বাহক

হানাদার রুখে দিলে অজস্র বুলেট ধেয়ে আসে, তবু
অনুভূতি ফিরে দাঁড়ায়ে ভীষণ প্রতিজ্ঞায়।
মৃত্যু উপত্যকায়ও প্রাণ নাচে অধিকারে,
ভয়ংকর সাইরেন উপেক্ষিত হয়ে রুদ্র রোষে।
গোরের নিস্তব্ধতা বারবার ভেঙে যায় বোধে,
গোলার আওয়াজে স্বপ্ন নাচে মুক্তির কথকে।
মরণাস্র থমকে যায় দৃঢ়তায়, সংকল্পে
বিপ্লব সফল হয়ে মানুষের অটল প্রকল্পে।
যে শিশুর বুকে বুলেটের ক্ষত, চোখে রক্তের অশ্রু
অথচ মৃত মায়ের মুখ ঢেকে যে ফিরে দাঁড়ায় মুষ্টিবদ্ধ হাতে,
তাকে রুখবে এমন ট্যাংক কোথায়?
তাকে থামাবে এমন বিমান কোথায়?
এইতো সময় জেগে উঠো ফিলিস্তিন,
এইতো সময় তীব্র ঘৃণায় বাজাও বীণ,
এইতো সময় সূর্যকে ছেড়ো বিক্রমে
এইতো সময় সোনামুখ সুই ধরো নতুন সংগীতের বুননে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































