মো. নাজমুচ্ছাকিব, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

  ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

ডিআইইউতে সিরাত মাহফিল অনুষ্ঠিত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মুসলিম কমিউনিউটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সিরাত মাহফিল মঙ্গলবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত আলোচক শায়েখ আহমাদুল্লাহ। এ ছাড়াও উপস্থিত ছিলেন মুফতি রেজাউল করিম আবরার ও শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টের পক্ষ হতে ভাইস চেয়ারম্যান শহিদুল কাদের পাটোয়ারীসহ সিএসই বিভাগের চেয়ারম্যান তাহজিব উল ইসলাম, ইইই বিভাগের চেয়ারম্যান আব্দুল বাসেতসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে উক্ত আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ‘তোমরা পরীক্ষার হলে পরীক্ষার দেওয়ার সময় আশপাশে থেকে কিছু দেখবে না, কাউকে দেখাবে না। কাগজে কলমের পরীক্ষায় ফেইল করলেও কেউ যেন নিজের সততার পরীক্ষায় ফেল না হয়ে যায়। মুফতি রেজাউল করিম আবরার বলেন, ‘ইসলাম প্রতিষ্ঠার জন্য রাসূল (সা.) কে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা ভূখন্ড ছাড়া পরিপূর্ণ ভাবে বাস্তবায়ন সম্ভব না। এজন্য রাসূল (সা.) মদিনায় হিজরতের সময় রাসূল (সা.) আল্লাহর কাছে দোয়া করেছেন- ‘হে আল্লাহ আমাকে একটি ভূখন্ড দান করেন। এজন্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহরুন নাহার স্বর্ণা বলেন, ‘আমার ইউনিভার্সিটি প্রায় শেষের দিকে কিন্তু শেষ জীবনে এসে এটাই একটা বড় অর্জন অর্জিত হলো। আলোচকদের আলোচনা সত্য মনমুগদ্ধকর ছিল। আমাদের জীবনমুখী অনেক সমস্যার সমাধান পেয়েছি। অথরিটিকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজনের জন্য।’

এছাড়াও ৮২ ব্যাচের শিক্ষার্থী হাফেজ আশরাফুল ইসলাম বলেন, ‘ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইতিহাসে এই প্রথম কোনো বড় পরিসরে সিরাত প্রোগ্রাম হয়েছে যা আমাদের মোহিত করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সে জন্য ধন্যবাদ দিতেই হয় বিশেষ করে ধন্যবাদ জানাতে সাইন্স ফ্যাকাল্টির ডিন অধ্যাপক এটিএম মাহবুবুর রহমান এবং ইইইর চেয়ারম্যান অধ্যাপক আব্দুল বাসেতকে। এ ছাড়াও প্রোগ্রামের প্রকাশনা উৎসবটি সবাইকে মোহিত করেছে।’

পরিশেষে মুসলিম উম্মার সম্প্রীতি ও শান্তির জন্য দোয়ার মাধ্যমে সিরাত মাহফিলের সমাপ্তি ঘটে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়