বান্দরবান প্রতিনিধি

  ৪ ঘণ্টা আগে

বন্যার্তদের ঋণের কিস্তি এক মাস স্থগিত

পার্বত্য প্রতিমন্ত্রী

পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে সরকারি উদ্যোগে পুনর্বাসন করা হবে। পাশাপাশি বন্যাকবলিত এলাকায় বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ক্ষুদ্রঋণের কিস্তি এক মাসের জন্য স্থগিত রাখার ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকার গৃহপালিত পশুর জন্য সরকারিভাবে বিনামূল্যে টিকা ও চিকিৎসাসেবা দেওয়া হবে। গতকাল শুক্রবার সকালে বান্দরবান জেলা পরিষদের রেস্ট হাউসে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল এসব কথা বলেন। পরে জেলা শহরের বিভিন্ন এলাকা এবং রোয়াংছড়ি উপজেলার দুর্গম বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। প্রতিমন্ত্রী আরো বলেন, সরকারের লক্ষ্য শুধু ত্রাণ বিতরণ নয়, ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দ্রুত ফিরিয়ে আনা। এজন্য পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্র্নিমাণ এবং কৃষি খাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে পার্বত্য প্রতিমন্ত্রী আরো বলেন, বন্যাকবলিত এলাকার সাধারণ মানুষের আর্থিক সংকট ও জীবিকার বিষয়টি বিবেচনা করে পরবর্তী ১ মাস ঋণের কিস্তি আদায় সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে সামগ্রিকভাবে প্রান্তিক ও দরিদ্র কৃষকদের সহায়তার জন্য সরকার বেশ কিছু ঋণ মওকুফ ও সামাজিক নিরাপত্তার পদক্ষেপ গ্রহণ করেছে, যা নারী ও পাহাড়ি জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত কৃষকদেরও উপকৃত করবে। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত কেউ সহায়তাহীন থাকবে না। পার্বত্য প্রতিমন্ত্রী দুপুরে জেলার রোয়াংছড়ি উপজেলার জামছড়ি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং বিকেলে পৌর এলাকার উজানীপাড়ায় এবং জেলা শহরের আর্মিপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ ছাড়াও সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বন্যা পরিস্থিতি নিয়ে এক মিতবিনিময় মিলিত হন। এ সময় বান্দরবান স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ কারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়