বিদেশ ডেস্ক
বাংলাদেশের মানুষের উচ্চতা বাড়ছে

গত ১০০ বছরে বাংলাদেশের মানুষের গড় উচ্চতা বেড়েছে। সম্প্রতি ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডন বিশ্বের ২০০ টি দেশের উপর একটি জরিপ পরিচালনা করে এ তথ্য জানায়।
জরিপে বলা হয়েছে ১৯১৪ সালে এ অঞ্চলের মানুষের গড় উচ্চতা ছিল ১৪১.৫ সেন্টিমিটার। যা ২০১৪ সালে হয়েছে ১৫০.৮ সেন্টিমিটার। ১০০ বছরে গড় উচ্চতা বেড়েছে সাড়ে তিন ইঞ্চি।
উচ্চতা বৃদ্ধির দৌড়ে এগিয়ে আছে দক্ষিন কোরিয়া। ১৯১৪ সালে তাদের গড় উচ্চতা ছিলো ১৪২.২ সেন্টিমিটার। যা ২০১৪ সালে হয়েছে ১৬২.৩ সেন্টিমিটার। ২০.১ সেন্টিমিটার বা প্রায় আট ইঞ্জি উচ্চতা বেড়েছে এ অঞ্চলের নারী পুরুষের।
সবচে কম বৃদ্ধির হার দেখা যাচ্ছে মাদাগাস্কার ও তুভালুতে। গত ১০০ বছর ধরে দুই দেশের জনসংখ্যার উচ্চতা বৃদ্ধির হার ১.৫ সেন্টিমিটার। ইঞ্চির হিসাবে যা আধা ইঞ্চি। গড় উচ্চতা বৃদ্ধির এই ধারায় এগিয়ে আছে পুরুষ। নারীর চেয়ে পুরুষের উচ্চতা বাড়ছে বলে গবেষনায় বেরিয়ে এসেছে। আফ্রিকার দেশগুলো উচ্চতা প্রায় অপরিবর্তিত রয়েছে। এ অঞ্চলের উচ্চতা বৃদ্ধির গড় ২ সেন্টিমিটারের কাছাকাছি।
ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডনের সহকারী গবেষক জেমস বেন্থাম মনে করেন বিশ্বব্যাপি পুষ্টি,স্বাস্থ্যবিধি ও স্বস্থসচেতনা বৃদ্ধির প্রভাবে মানুষের উচ্চতা বৃদ্ধি ঘটছে। তিনি বলেন- দু’একজনের উচ্চতা বৃদ্ধিতে জেনেটিক্স বা জিন বড় প্রভাব রাখলেও যখন বৃহৎ জনগোষ্ঠির হিসাব করা হয় তখন তা ভিন্ন কথা বলে। যদি তারা একই আবহাওয়া বসবাস করে তাহলে বৃদ্ধির হার প্রায় সমান হবে।’ তিনি আরো বলেন, কম উচ্চতার মানুষদের জন্য সুখবর যে তারা সচরাচর বেশিদিন দীর্ঘায়ু লাভ করে।
"





































