মেহেরপুর প্রতিনিধি

  ৪ ঘণ্টা আগে

চারুশিল্পী গোলাম মোস্তাফা আর নেই

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও চারুশিল্পী গোলাম মোস্তফা (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গোলাম মোস্তফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা তামজিদুর রহমান মুক্তি। তিনি দুই কন্যা এবং স্ত্রীসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তামজিদুর রহমান মুক্তি জানিয়েছেন, জীবদ্দশাতেই তিনি মানবতার প্রতি অনন্য দায়বদ্ধতার পরিচয় দিয়ে নিজের চোখসহ দেহ ঢাকা মেডিকেল শিক্ষার উদ্দেশ্যে দান করে গেছেন। জীবনভর শিল্পে, মুক্তিযুদ্ধের চেতনায় এবং মানুষের কল্যাণে নিবেদিত এই মানুষটি মৃত্যুর পরও জ্ঞানের আলো ছড়িয়ে যাওয়ার পথ বেছে নিয়েছিলেন। তিনি ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা বিভাগ থেকে পাশ করেন। তিনি ছিলেন দেশ বরেণ্য চারুশিল্পী জয়নুল আবেদিনের ছাত্র। তার মরদেহ ঢাকা মেডিকেলে দেওয়ার প্রস্তুতি চলছে। গতকাল সন্ধ্যায় তার নিজ গ্রামে জানাজা শেষে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়