সিরাজগঞ্জ প্রতিনিধি

  ৪ ঘণ্টা আগে

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি : বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যারা ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তাদের বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। কারণ গ্রামে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। যেন প্রান্তিক মানুষের কষ্ট না হয় সেটি আমি চেষ্টা করিছি।

গতকাল শুক্রবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ, ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে। যে কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা-আপনারা সবাই পরীক্ষা দিয়ে পাস করে এসেছি, আজ পরীক্ষার হলে ঘাড় ঘুরাতে দেয় নাই এইটা একটা আন্দোলনের বিষয় হলো? ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন, বর্তমান সরকারে টার্গেট সেট করা হয়েছে, ১০ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন করা হবে। সোলারে জ্বালানির কোনো মূল্য নেই, ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের জ্বালানি ইম্পোর্ট কমে যাবে, অর্থ সাশ্রয় হবে। সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়