আন্তর্জাতিক ডেস্ক
টানা বিক্ষোভের মধ্যেই ইউক্রেনের সেনাপ্রধান বরখাস্ত

টানা কয়েক দিনের বিােভ ও রাজনৈতিক চাপের মুখে ইউক্রেনের সামরিক নেতৃত্বে বড় পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কিকে বরখাস্ত করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে যুদ্ধ-অভিজ্ঞ জেনারেল মিখাইলো দ্রাপাতয়িকে। কয়েক দিন আগেই জনপ্রিয় প্রতিরামন্ত্রী মিখাইলো ফেদোরভকে দায়িত্ব থেকে সরানোর পর দেশজুড়ে যে বিােভ শুরু হয়েছিল, তার মধ্যেই এ সিদ্ধান্ত এল। জেলেনস্কির প্রতিরামন্ত্রী পরিবর্তনের সিদ্ধান্তের পর থেকেই ফেদোরভ ও সিরস্কির মধ্যে দীর্ঘদিনের মতবিরোধের বিষয়টি সামনে আসে। ৩৫ বছর বয়সী ফেদোরভ প্রতিরা মন্ত্রণালয়ে প্রযুক্তিনির্ভর সংস্কার, দুর্নীতিবিরোধী অভিযান এবং সেনাবাহিনীর আধুনিকায়নের জন্য প্রশংসিত ছিলেন। অন্যদিকে ৬০ বছর বয়সী সিরস্কিকে ইউক্রেনের অনেকেই পুরোনো ধাঁচের বা ‘সোভিয়েত ঘরানার’ কমান্ডার হিসেবে দেখতেন, যিনি সেনাবাহিনীতে কাঙ্তি পরিবর্তনে অনাগ্রহী ছিলেন। দায়িত্ব ছাড়ার আগে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় সিরস্কি বলেন, দুই বছর আগে যে সেনাবাহিনী কঠিন প্রতিরামূলক অবস্থানে ছিল, সেটি এখন আক্রমণাত্মক সমতা অর্জন করেছে। তিনি আশা প্রকাশ করেন, তার উত্তরসূরি এই অগ্রযাত্রা অব্যাহত রাখবেন। নতুন সেনাপ্রধান মিখাইলো দ্রাপাতয়ি ফেসবুকে বলেন, দেশের প্রতিরায় নিয়োজিত সেনাদের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্ব পালন করবেন তিনি। একই সঙ্গে সেনাবাহিনীকে শক্তিশালী করতে সিরস্কির অবদানের প্রশংসা করেন এবং বলেন, তিনি এই বাহিনীর মধ্যেই বেড়ে উঠেছেন। মঙ্গলবার রাতে প্রকাশিত ভিডিও বার্তায় জেলেনস্কি ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের শুরুর দিকে কিয়েভ রাসহ বিভিন্ন সামরিক অভিযানে সিরস্কির ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি জানান, ফেদোরভকে নিরাপত্তা কাঠামোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তিনি সেটি গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে কিছু জানাননি।
গত সপ্তাহে ফেদোরভের স্থলাভিষিক্ত হন ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ইয়েভেনি খমারা।
"






































