বান্দরবান প্রতিনিধি

  ২১ ঘণ্টা আগে

পাহাড় কাটা ও বালু উত্তোলন সহ্য করা হবে না

সাচিংপ্রু জেরী

পার্বত্য জেলা বান্দরবানে পাহাড় কাটা ও বালু উত্তোলনের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সংসদ সদস্য সাচিংপ্রু জেরী। তিনি বলেন, পরিবেশ তথা পাহাড় কাটা ও বালু উত্তোলনের ব্যাপারে সরকার খুবই সিরিয়াস। এগুলোতে জিরো টলারেন্স ঘোষণা দিচ্ছি। সমতলের তুলনায় পাহাড়ের ন্যাচারে একটু পার্থক্য রয়েছে। এটা সবাইকে মনে রাখতে হবে। পাহাড় কাটা আর বালু উত্তোলন সহ্য করা হেেব না।

সম্প্রতি জেলার লামা উপজেলার আজিজনগরে পাহাড় ধসে শিশুসহ ৫ জন নিহত হন। বান্দরবানের স্থানীয় সংসদ সদস্য সাচিংপ্রু জেরী নিহতদের দুই পরিবারকে দেখতে গিয়ে গত শনিবার সাংবাদিকদের সামনে এসব কথা বলেন।

এ সময় তিনি নিহত দুই পরিবারকে ঘরবাড়ি মেরামতের জন্য ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। আজিজনগর ইউনিয়নের মহিলা মেম্বার রেহেনা আক্তার পাহাড় ধসে গুরুতর আহত হয়ে চট্টগ্রামের একটি মেডিকেলে চিকিৎসাধীন আছেন। তিনি তার চিকিৎসার জন্য ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

সাচিংপ্রু জেরী বলেন, তারেক রহমানের নির্দেশে আজ আমি এখানে এসেছি। তাদের আপাতত সামান্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। পরে তাদের নিয়ে আরো কিছু করার চিন্তা আমাদের রয়েছে। পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন ও লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায়ছার হামিদসহ জেলা উপজেলার দলীয় বিভিন্ন নেতাকর্মীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়