রাজশাহী ব্যুরো

  ২১ ঘণ্টা আগে

ক্যাশলেস রাজশাহী উদ্বোধনে ভূমিমন্ত্রী

স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ১৯৫৯-৬০ সালের দিকে রাজশাহীতে যাত্রা শুরু করা পূবালী ব্যাংক এ অঞ্চলের মানুষের বিশ্বস্ত অংশীদার। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে এবং দেশের অর্থনীতি পুনর্গঠনে এই ব্যাংকের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। আগামী দিনে রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক (পিআই)। গত শনিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ের একটি হোটেলে রাজশাহী পূবালী ব্যাংক পিএলসি আয়োজিত ক্যাশলেস রাজশাহী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, শিক্ষা-দীক্ষায় উন্নত এ অঞ্চলের মানুষ নতুন এই ডিজিটাল ব্যাংকিং পদ্ধতিকে দ্রুত গ্রহণ করবে এবং এর ফলে রাজশাহীর অর্থনৈতিক মর্যাদা আরো বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অগ্রযাত্রায় রাজশাহীকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করে মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীর ব্যবসা-বাণিজ্যকে আরো গতিশীল করতে এবং আধুনিক সিঙ্গাপুর বা ইউরোপের আদলে ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে পূবালী ব্যাংক #৩৯; কিউআর সিস্টেম #৩৯; চালু করেছে। এই প্রযুক্তির মাধ্যমে ব্যবসায়ীরা কোনো প্রকার কাগুজে মুদ্রার ঝামেলা ছাড়াই দ্রুত ও নিরাপদ লেনদেন করতে পারবেন।

এ সময় তিনি ব্যাংকিং খাতের কর্মকর্তাদের সততা ও দক্ষতার সঙ্গে কাজ করে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির পরিচালক আজিজুর রহমান।

অনুষ্ঠানে রাজশাহীর ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরে প্রধান অতিথি আরো বলেন, এ অঞ্চলের কৃষিপণ্য যেমন শাকসবজি ও ফলমূল সরাসরি দুবাই বা সিঙ্গাপুরে রপ্তানির জন্য রাজশাহী বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ চলছে। এ ছাড়া বিসিক সিল্কশিল্প নগরী এবং ইপিজেড স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে। রাজশাহী পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খাঁন, পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. বায়েজীদ সরকার ও মো. নাজিম উদ্দীন এবং মো. শাহ নওয়াজ খান। অন্যদের মধ্যে পূবালী ব্যাংকের সদস্য এবং স্থানীয় ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে রাজশাহীতে পূবালী ব্যাংক (পিআই) পিএলসির ১৪টি ইলেকট্রনিক বুথের উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে বাংলা কিউআর কোড তুলে দেন ভূমিমন্ত্রী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়