reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

ঢাকার ৪১৬ বর্ষপূর্তি উপলক্ষে আট দিনের উৎসব

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‎‘হৃদয়ে ঢাকা’ স্লোগানকে ধারণ করে ঢাকার ৪১৬ বর্ষপূর্তি উপলক্ষে আট দিনের ‘ঢাকা উৎসব’ পালন করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অনুষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎সোমবার (১৩ জুলাই) নগরভবনে সংবাদ সম্মেলনে ঢাকা উৎসবের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

তিনি বলেন, ‘হৃদয়ে ঢাকা’ একটি সমন্বিত নাগরিক সম্পৃক্ততা, সাংস্কৃতিক উদযাপন এবং নগর ব্র্যান্ডিং কর্মসূচি, যা প্রতি বছর ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে আয়োজনের প্রস্তাব করা হচ্ছে।

ডিএসসিসি প্রশাসক বলেন, উৎসব কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্ত থাকবে—ঢাকা শোভাযাত্রা, ঢাকা কার্নিভাল, সাংস্কৃতিক অনুষ্ঠান, হেরিটেজ ওয়াক, নৌকাবাইচ, ঘুড়ি উৎসব, ঢাকা হেরিটেজ ম্যারাথন, ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি, আদি ঢাকা ফুড, ফেস্টিভ্যাল, আর্ট ক্যাম্প, লাভলেটার টু ঢাকা, ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা, দ্য গ্রেট ঢাকা সেল ও নাগরিক সম্পৃক্ততা।

‎তিনি বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি, নগর পর্যটনের বিকাশ, স্থানীয় অর্থনীতির গতিশীলতা, সাংস্কৃতিক ঐতিহ্যের পুনর্জাগরণ এবং আন্তর্জাতিক পর্যায়ে ঢাকার ইতিবাচক ব্র্যান্ডিং নিশ্চিত করা সম্ভব হবে।’

‎চলতি বছরের ‘ঢাকা উৎসব’-এর আট দিনের কর্মসূচি ঘোষণা দিয়ে প্রশাসক বলেন, উৎসবের কর্মসূচি শুরু হবে ৩১ জুলাই থেকে। ১ আগস্ট তথা উৎসবের দ্বিতীয় দিন বিকেলে উদ্বোধন অনুষ্ঠান হবে লালবাগ কেল্লা। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎তিনি জানান, উদ্বোধন অনুষ্ঠানে ঢাকার ওপর রচিত বইয়ের স্টল, আদি ঢাকার বিখ্যাত খাবারের স্টল পরিদর্শন, একটি বিশেষ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে গ্রিন ঢাকা কার্যক্রমের উদ্বোধন ও ক্লিন ঢাকা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের উদ্বোধন, লাইট অ্যান্ড সাউন্ড শো ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।

ঢাকা উৎসবের যেসব কর্মসূচি

‎প্রথমদিন: ভোরে ঢাকা গেট থেকে নগর ভবন পর্যন্ত ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি এবং পুরস্কার বিতরণ হবে।

‎দ্বিতীয় দিন: ভোরে ঢাকা হেরিটেজ ম্যারাথন, ঢাকা গেট থেকে নগর ভবন। বিকেলে লালবাগ কেল্লায় উদ্বোধন অনুষ্ঠান।

‎তৃতীয় দিন: লালবাগ কেল্লায় বিকেলে ঘুড়ি উৎসব ও সন্ধ্যায় সাংস্কৃতিক। এছাড়া বিকেল ঢাকা নিয়ে আড্ডা, সন্ধ্যা কাওয়ালি ও সুফি সন্ধ্যা এবং দিনব্যাপি পুরান ঢাকা ফুড ফেস্টিভ্যাল থাকবে।

‎চতুর্থ দিন: বুড়িগঙ্গা নদীর তীরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। খোলা মোড়া ঘাট থেকে ঐতিহাসিক ওয়াইজ ঘাট পর্যন্ত বিস্তৃত থাকবে। পুরস্কার বিতরণ হবে ওয়াইজ ঘাট।

‎এছাড়া ১-৭ আগস্ট পর্যন্ত চলচিত্র প্রদর্শনী, লাভ লেটার টু ঢাকা, আর্ট ক্যাম্প, শত বছরের পুরাতন হেরিটেজ ক্রুজ, পুরাতন নাটক সম্প্রচারসহ নানা আয়োজন থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডিএসসিসি,ঢাকার ৪১৬ বর্ষপূর্তি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়