রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুল ইসলাম মুন্না ও সদস্য সচিব মো. কামরুজ্জামান কামু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত আংশিক কমিটিতে মো. বেলাল হোসেনকে সভাপতি এবং মো. মনোয়ার হোসেন মিন্টুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. আসাদুজ্জামান সুমন, সহ-সভাপতি মো. আল আমিন, যৌথ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জাহেদী ও মো. সাইদুর রহমান আজাদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে খান মোহাম্মদ আইয়ুব ও মো. দেলোয়ার হোসেন দেলু খান দায়িত্ব পেয়েছেন। বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে জেলা নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন নেতৃত্বের সমন্বয়ে রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে। এদিকে কমিটি ঘোষণার পর রুহিয়া উপজেলার দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নতুন নেতৃত্বকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নেতাকর্মীরা বিভিন্ন শুভেচ্ছাবার্তা প্রকাশ করছেন।
পিডিএস/এমএইউ









































